অস্ট্রেলিয়ার এথিক্স কমিটি গঠন

আপডেট : ০২ মে ২০১৮, ১০:৪৩
 
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে জাতীয় দল বল টেম্পারিং কেলেঙ্কারির পর এথিক্স কমিটি গঠন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
 
সিএ’র চেয়ারম্যান ডেভিড পিভার এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।
 
পিভার বলেন, ‘ক্রিকেট নিয়ে দর্শক ও অস্ট্রেলিয়ান ভক্তদের আশা-প্রত্যাশা আমরা বুঝতে পারি। এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটিই আমাদের প্রধান লক্ষ্য।’
 
ইত্তেফাক/মোস্তাফিজ