মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাস্তার পাশে বাজারের ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, বাজারের ব্যাগে কাপড়ে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে ওই নবজাতকের লাশটি ছিলো। কুকুর ওই ব্যাগটি নিয়ে টানাটানি শুরু করলে ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশটি দেখতে পায় স্থানীয়রা। তিনি আরও জানান, ওই মৃত নবজাতকের বয়স আনুমানিক ৭ থেকে ৮ মাস হবে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, নবজাতকের লাশ পাওয়া গেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসএস
