সেভেনআপের বোতলে রাখা কীটনাশক কোমল পানীয় ভেবে ভুল করে খেয়ে তাসনিম আক্তার প্রাপ্তি (৭) নামে এক স্কুলছাত্রী শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে প্রাপ্তি ভুল করে এ কীটনাশক পান করেছিলো। সে উপজেলার উথলী গ্রামের শহিদুল হকের মেয়ে। প্রাপ্তি উথলী আইডিয়াল প্রি-ক্যাডেটের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
ইত্তেফাক/এসএস
