ঘিওরে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার ফলপ্রার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার কালাচাঁদপুর গ্রামের একটি বাড়িতে মঙ্গলবার বিকেলে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রিদয় (১৬)। তিনি উপজেলার রাথুরা গ্রামের হারুন মিয়ার ছেলে। তিনি বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
