মির্জাপুরে শিবির নেতা গ্রেফতার

আপডেট : ০২ মে ২০১৮, ১৯:২৩
মির্জাপুর উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো. রনি মিয়াকে (২৫) বুধবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
 
মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান মিজান জানান, রনি উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি। তার বিরুদ্ধে ২০১৭ সালে বিশেষ ক্ষমতা আইনে দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে মামলা রয়েছে। ঐ মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদ পেয়ে তরফপুর মুন্সিপাড়া গ্রাম থেকে ভোরে তাকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম মো. রুস্তম আলী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক মিজান বলেন, দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর রনিকে বুধবার গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি