যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন আর জননেত্রী শেখ হাসিনা আমাদের উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছেন।
বুধবার বিকালে ঝিকরগাছা উপজেলার কুল্যা বাজার হতে হাজিরবাগ সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, যখন ডিজিটাল দেশের কথা বলা হয়েছিল, তখন অনেকে হাসি তামাশা করত। ডিজিটাল ডিজিটাল বলে রহস্য করত। আজকে দেশ ডিজিটাল হয়েছে। তথ্য প্রযুক্তির কারণে বিশ্ব আমাদের হাতের মুঠোয়। বাড়িতে বসে অনেক জরুরি কাজ করতে পারছি। যারা ডিজিটালের হাসি ঠাট্টা করত, তারাও আজ ডিজিটালের সুবিধা ভোগ করছে।
হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, হাজিরবাগ পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, ইউপি সদস্য আতিয়ার রহমান, মাজহারুল ইসলাম রিপন, এরশাদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক শওকত আলী, আওয়ামী লীগ নেতা দিলিপ কুমার, মোশারফ হোসেন, কাশেম মোল্যা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
