ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ সেলিনা পারভীন বিউটি (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে শহরের হামদহ মোল্লাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ও ২২ বোতল ফেনসিডিলসহ বিউটিকে আটক করা হয়
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জি এম শহীদুল ইসলাম, সাইদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। আটককৃত নারী মাদক ব্যবসায়ী বিউটি ওই এলাকার মৃত শেখ জাহাঙ্গীর আলমের স্ত্রী।
ইত্তেফাক/এসএস
