আলমডাঙ্গায় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ০৩ মে ২০১৮, ১৩:৫২
পুলিশ ৮ মামলার আসামি সাত্তারকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে একটি নাইন শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
 
থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর ইত্তেফাককে জানান, কাইতপাড়ার গ্রামের নিজামউদ্দিনের ছেলে সাত্তার একজন চিহ্নিত সন্ত্রাসী। এর আগে তার নামে থানায় ৭টি মামলা রয়েছে। অস্ত্র ও গুলিসহ আরো একটি মামলা যোগ হল। ওসি জানান, অস্ত্র নিয়ে রাতে সে যশোরে যাওয়ার জন্য রেলস্টেশনে আসে। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/এসএস