কুমিল্লায় প্রতিপক্ষের গুলিতে ডাকাত নিহত

আপডেট : ০৩ মে ২০১৮, ১৬:০৪
কুমিল্লায় প্রতিপক্ষের গুলিতে ইসলাম (৩৫) নামের আহত এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। ইসলাম ওই উপজেলার বাজরা গ্রামের রাজু মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, মঙ্গলবার দুপুরে ওই উপজেলার নন্দনপুর এলাকায় ১০-১২জনের সশস্ত্র ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় উপজেলার বাজরা গ্রামের ডাকাত সদস্য ইসলামের বড় ভাই মহসিন ও একই গ্রামের রিপন নামের ২ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পুলিশের অভিযানের নেপথ্যে ইসলামের হাত রয়েছে এমন ধারণা থেকে ডাকাত দলের একটি গ্রুপ তার উপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে বুধবার মধ্যরাতে তাকে তার বাড়ির অদূরে একা পেয়ে প্রতিপক্ষ হামলা চালায়। এসময় তাকে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
 
দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, ইসলামের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এখনো অভিযোগ করেনি।
 
ইত্তেফাক/আরকেজি