দিনাজপুরের ফুলবাড়িতে কমরেড সত্য মৈত্রের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ৩টায় স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা হয়।
সঞ্জিত প্রসাদ জিতুর সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিইউসিএল-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু। আরও বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজার আহম্মেদ, বিইউসিএল-র সদস্য আজিজুর রহমান, ডা. ওয়াজেদুর রহমান বাবলু, রাসেল আলম, মনিরুজ্জামান, সেলিম হোসেন প্রমুখ।
ইত্তেফাক/নূহু
