উপজেলায় শ্রীপুর ইউনিয়নের বোয়ালি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছে। একই তারে জড়িয়ে মারা গিয়েছে ২টি ছাগলও।
জানা গেছে, বোয়ালি গ্রামের মৃত আহম্মেদের ছেলে রবিউলের সেচ মোটরের বিদ্যুৎ লাইন ঝড়ে ধানক্ষেতে পড়ে যায়। তা মেরামত না করায় গতকাল বৃহস্পতিবার ১টার সময় ধানক্ষেতে ২টি ছাগল গেলে বিদ্যুৎস্পৃেষ্ট মারা যায়। ছাগলের মালিক হামিদুল তার শিশু ছেলে রিপন মিয়া (৯) ছাগলের সন্ধান করতে গেলে তারা ধানক্ষেতে ছাগল ২টিকে পড়ে থাকতে দেখে। এ অবস্থায় রিপন ছাগল স্পর্শ করলে সেও ঘটনাস্থলেই মারা যায়। তাকে উদ্ধার করতে গেলে আমিন হোসেনের ছেলে জিয়াউর রহমার আহত হয়।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক এনায়েত কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/নূহু
