গরু মোটাতাজাকরণের ৫ লাখ ৭৬ হাজার বড়ি জব্দ

আপডেট : ০৩ মে ২০১৮, ১৭:৫৫
কুমিল্লার চৌদ্দগ্রামে পাঁচ লাখ ৭৬ হাজার পিস গরু মোটাতাজাকরণের বড়ি জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক মো. শহীদুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
 
মো. শহীদুল আলম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির একটি বিশেষ দল চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লাখ ৭৬ হাজার পিস অবৈধ স্টেরয়েড বড়ি মালিকবিহীন অবস্থায় জব্দ করে। বড়িগুলোর মূল্য ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা। ভারতীয় মালামাল উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/এসএস