কোচের দায়িত্ব নিতে প্রস্তুত ল্যাম্পার্ড

আপডেট : ০৩ মে ২০১৮, ১৮:৪৯
চেলসি ও ইংল্যান্ড জাতীয় দলের সাবেক মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলেছেন, তিনি কোচিং ক্যারিয়ারের জন্য এখন প্রস্তুত। ইতোমধ্যে লিভারপুলের আইকন স্টিভেন জেরার্ডও তার ক্লাবে কোচিং ক্যারিয়ার শুরুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। তার পদাঙ্ক অনুসরণ করেই ৩৯ বছর বয়সি ল্যাম্পার্ড এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছেন ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করার জন্য। 
 
ল্যাম্পার্ড বলেন, ‘এই মুহূর্তে আমি আমার কোচিংয়ের ব্যাগ গুছিয়ে নিচ্ছি। চলতি বছর আমি চেলসিতে অনেক সময় ব্যয় করেছি। সেখানে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ইতোমধ্যে আমি ‘এ’ শ্রেনীর লাইসেন্স লাভ করেছি। তাই এটি আমার জন্য সময়োচিত সিদ্ধান্ত। আমি এখন এই ক্যারিয়ারের জন্য সম্পূর্ন প্রস্তুত। সঠিক সুযোগের অপেক্ষায় আছি।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা