যশোরের চৌগাছা উপজেলায় তিনটি রাস্তার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংহঝুলি ঝাউতলা-বাড়–ইহাটী, ঝিনাইকুন্ডু-জামিরা ও ঝিনাইকুন্ডু-সিংহঝুলি সড়কগুলি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। সড়কগুলি তৈরি হওয়ায় লাখো মানুষের ভোগান্তি লাঘব হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংহঝুলি ঝাউতলা-বাড়–ইহাটী, ঝিনাইকুন্ডু-জামিরা ও ঝিনাইকুন্ডু-সিংহঝুলি সড়কগুলোতে বর্ষার সময় হাটু সমান কাঁদা থাকতো। রোদের সময় ধুলার কারণে রাস্তায় চলাচল করা দুস্কর হয়ে যেত। এই রাস্তায় চলাচলকারী অভিভাবকগণ নিজেদের ছেলে-মেয়েদের রাস্তার কারণে দূরের স্কুলে ভর্তি করাতেন। অভিযোগ ছিল তাদের ছেলে-মেয়েরা এই রাস্তা ব্যবহার করে স্কুলে যেতে চায় না।
এ বিষয়ে এমপি মনিরুল ইসলাম মনির বলেন, লাখো মানুষের ভোগান্তির কথা চিন্তা করেই এ উপজেলায় এই তিনটি রাস্তা করা হয়েছে। রাস্তাগুলি পাঁকাকরণ করা এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিলো। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নবান্ধব। এরই ফলস্বরুপ এই রাস্তাগুলো পাকাকরণ সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, আপনারা জেনে খুশি হবেন এই উপজেলার ফুলসারা ইউনিয়নে ইতিমধ্যে শতভাগ পাকারাস্তা সম্পন্ন হয়েছে। যত দ্রুত সম্ভব চৌগাছার প্রতিটি কাঁচা রাস্তা পাঁকাকরণ করা হবে। আর সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।
IMG0
এমপি মনির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন হয়। দেশের মানুষের কল্যানের একমাত্র দল হচ্ছে আওয়ামী লীগ। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে দলের মধ্যে থাকা বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থেকে ফের আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মিয়া, চৌগাছা উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম, সিংহঝুলী ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান টিয়া, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নিপু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান পান্নু জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান রিংকু, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শফিক হায়দার লাভলু, ফুলসারা ইউপি সদস্য সুবাহানুল আলম বাবু, হাসেম আলী, সিজ্জত আলী, মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ, লিখন হাসান, আব্দুল করিম, পারভেজ হোসেন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
