চৌগাছায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

আপডেট : ০৪ মে ২০১৮, ১৫:০৬
চৌগাছায় এক কোটি বিরানব্বই লাখ চব্বিশ হাজার টাকা ব্যয়ে উন্নয়নকৃত তিনটি সড়কের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ফুলসারা ইউনিয়নে উন্নয়নকৃত নতুন সড়কগুলি উদ্বোধন করা হয়।
 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে উন্নয়নকৃত সড়কগুলি হলো ৭৪ লাখ ৯৩ হাজার ৭৪২ টাকা ব্যয়ে সিংহঝুলি ঝাউতলা-বারুইহাটি সড়কের এক হাজার ২৩৫ মিটার, ৬০ লাখ ৫২ হাজার ২৯৭ টাকা ব্যয়ে ঝিনাইকুন্ডু-জামিরা সড়কের এক কিলোমিটার এবং ৫৬ লাখ ৭৭ হাজার ৬৫৮ টাকা ব্যয়ে ঝিনাইকুন্ডু-সিংহঝুলি সড়কের ১০২০ মিটার।
 
প্রতিটি সড়কের আলাদা আলাদা ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাতিবিলা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া, সিংহঝুলী ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, চৌগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় পুরুস্কার প্রাপ্ত মৎসচাষী আবুল কাশেম, জগদিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বদরুল আলম, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিয়ে, সম্পাদক হাফিজুর রহমান পিনু, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম রিংকু, উপজেলা ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ, উপজেলা কৃষকলীগের সম্পাদক মনিরুল ইসলাম মনি, ইউপি মেম্বার বাবু, সাবেক ইউপি মেম্বার জিয়া প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি