সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘট

আপডেট : ০৪ মে ২০১৮, ১৮:২১
পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সিলেট-ঢাকা মহাসড়কে শুক্রবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু করেছেন লাক্সারি বাস মালিকরা।
 
হঠাৎ করে ডাকা এ ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে বিকাল ৫টায় এই রিপোর্ট লেখার সময় সমস্যা সমাধানে উভয় পক্ষে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 
 
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, শ্রমিকদের কল্যাণে তারা গাড়ি প্রতি চাঁদা ২০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করেছেন। এই টাকা শ্রমিকরা পরিশোধ করলেও রহস্যজনক কারণে বাস মালিকরা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। সংগৃহিত চাঁদা থেকে শ্রমিকরা অসুস্থ হলে বা মারা গেলে তার পরিবারকে সহায়তা করা হয়। শ্রমিকদের কল্যাণেই তা করা হচ্ছে। 
 
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, এই ধর্মঘটের সঙ্গে শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই। তাদের কল্যাণেই চাঁদা বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ শ্রমিকরা তা পরিশোধ করছেন। অন্যান্য বাস না চলাচল করলেও এনা পরিবহনের বাসগুলো চলাচল করছে।
 
ইত্তেফাক/ইউবি