‘বাংলাদেশকে উন্নয়নের ছোঁয়ায় বদলে দিচ্ছেন শেখ হাসিনা’

আপডেট : ০৪ মে ২০১৮, ২০:৪৭
যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, বাংলাদেশকে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়ায় বদলে দিচ্ছেন তিনি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। 
 
শুক্রবার বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বাকুড়া ঢবঢবি বাজারে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ‘হাটসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। শিক্ষা-চিকিৎসা- বিদ্যুৎ সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। 
 
মনিরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতায় এসে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কিছুই করেনি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাদরাসা ও স্কুলের শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য নিরসন করেছে। মাদরাসার শিক্ষার্থীদের জন্য যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করেছে।
শংকরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ নিছার উদ্দিন, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক আবুল কাশেম, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শরিফুল ইসলাম, সহসভাপতি মো. সিদ্দিক হোসেন, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোস্তফা আসাদুজ্জামান আসাদ, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম শফিউল­াহ, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহারাব হোসেন, হাজিরবাগ ইউপি সদস্য আতিয়ার রহমান, গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, হাজিরবাগ যুবলীগের সাধারণ সম্পাদক, আবুবকর সিদ্দিকসহ, যুবলীগ নেতা মো. খাইরিল ইসলাম প্রমুখ।