শিবালয়ে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৫ মে ২০১৮, ১৪:১৪
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী গ্রামে গাছ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
নিহত স্কুলছাত্রের নাম মারুফ হোসেন। সে ওই গ্রামের মানিক মিয়ার ছেলে। মারুফ স্থানীয় বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
 
পারিবারিক সূত্রে জানা যায়, মারুফ আজ দুপরে বাড়ির পাশে গাব গাছে উঠে পা পিছলে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/এসএস