স্ত্রী তালাক দেয়ায় স্বামীর আত্মহত্যা

আপডেট : ০৫ মে ২০১৮, ১৬:৫৬
স্ত্রী তালাক দেয়ায় নাজমুল হক লাবু (২৫) নামের এক স্বামী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকবুরু গ্রামে। নাজমুল ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
 
সলঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. আসাদ জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে নাজমুল হকের স্ত্রী দুই/তিন দিন আগে তাকে তালাক দেন। এই ঘটনার জেরে নাজমুল ঘরে রাখা স্ত্রীর শাড়ি আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রতিবেশীদের কাছে জানতে পেরেছেন তিনি।
 
উপ-পরিদর্শক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস