ময়মনসিংহের ত্রিশালে মোবারক হোসেন (২৬) নামে এক ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ১১ বছরের শিশুটি আত্মহত্যা করে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী ইমামকে আটক করে পুলিশে দেয়।
এলাকাবাসী ও ত্রিশাল পুলিশ থানা সূত্রে জানা গেছে, উপজেলার ধানিখোলা ইউনিয়নের গয়েশাপাড়া এলাকায় একটি মসজিদে দীর্ধদিন ধরে মোবারক ইমামতি ও মক্তবে পড়িয়ে আসছে। মক্তবে আসা শিশু শিক্ষার্থীকে বেশ কিছুদিন ধরে মোবারক হোসেন মসজিদের পাশের একটি কক্ষে ধর্ষণ করে আসছে। আজ শনিবার সকালে ধর্ষণ করার সময় এলাকাবাসী দেখতে পেয়ে মোবারক হোসেনকে আটক করে ত্রিশাল থানায় খবর দেয়।
পরে ত্রিশাল থানার ওসি (তদন্ত) ফায়েজুর রহমান ও এস আই আব্দুর রব মোবারককে থানায় নিয়ে আসে। অপরদিকে সোহাগী নামে ওই শিশুটি লোকলজ্জার ভয়ে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মোবারক হোসেন উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে। জানা যায়, ঘরে তার স্ত্রী ও সন্তান রয়েছে।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অভিযুক্ত ইমাম থানা হেফাজতে আছে।
ইত্তেফাক/এমআই
