গুলিতে নিহত হক চেয়ারম্যানের দাফন সম্পন্ন, ৩০ জনের নামে মামলা

আপডেট : ০৫ মে ২০১৮, ১৮:৪৬
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক ওরফে হক চেয়ারম্যানের দাফন সম্পন্ন হয়েছে। 
 
শনিবার দুপুরে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে সিরাজুল হক ওরফে হক চেয়ারম্যান হত্যার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের দ্বিতীয় ছেলে আশরাফুল হক বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন।
 
রায়পুরা থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। 
 
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে রায়পুরা উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বাশঁগাড়ির আড়াকান্দা এলাকায় দুর্বৃত্তরা সিরাজুল হককে গুলি করে। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সিরাজুল হক বাঁশগাড়ী ইউনিয়নের টানা ৬ বারের চেয়ারম্যান ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি