রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মজলিশপুর গ্রামে বজ্রপাতে খোরশেদ বেপারী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার গোয়ালন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত খোরশেদ চর মজলিশপুর ইছাক মুন্সির পাড়ার মৃত হাতেম বেপারীর ছেলে।
স্থানীয়রা জানায়, আজ দুপুরের দিকে গোয়ালন্দ বাজারে সাপ্তাহিক হাটের কেনা কাটা শেষ করে বাড়ির ফিরছিলেন। বেলা সোয়া ৩টার দিকে নিজ গ্রামের কাছে পাশের তারা মাতুব্বর পাড়ায় পৌঁছুলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে।
চর মজলিশপুর গ্রামের আজিজুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, খোরশেদ বেপারীর লাশ বাড়িতে রাখা হয়েছে।
ইত্তেফাক/এসএস
