নারায়ণগঞ্জ বন্দরে সৎ মা মুন্নী বেগমের বর্বরতায় হাসপাতালে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছে তিন বছরের শিশু ফাতেমা। মুন্নী বেগম বড় সতিনের মেয়ে ফাতেমাকে হত্যার জন্য তার গোপন অঙ্গে গরম তেল ঢেলে দেয়।
স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হলে পাঁচদিন পর নেক্কারজনক ঘটনা পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাছে প্রকাশ পায়। শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গেলে সৎ মা মুন্নী বেগম পালিয়ে যায়।
জানা গেছে, নারায়ণগঞ্জ বন্দরের দক্ষিণ ঘারমোড়া এলাকার ফুচকা বিক্রেতা রুমানের প্রথম স্ত্রী শেফালী বেগম জীবীকার তাগিদে জর্দান চলে যান। সে যাওয়ার সময় তার শিশু সন্তানদের লালন-পালনের জন্য সতিন মুন্নীকে দায়িত্ব দিয়ে যায়। গত ৩০ এপ্রিল রাতে শিশু ফাতেমা (৩) বিছানায় প্রসাব করায় সে ক্ষিপ্ত হয়ে শিশুর গোপন অঙ্গে ফুটন্ত তেল ঢেলে দেয়। শিশুর চিৎকারে বাড়ির লোকজন তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যপারে বন্দর থানার ওসি শাহীন মণ্ডল জানান, কেউ এখনো থানায় অভিযোগ করেনি। তরে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু শিশুর সৎ মা পালিয়ে গেছে। এ নেক্কারজনক ঘটনার শাস্তি নিশ্চিত করার জন্য সকল ব্যবস্থা নিব।
ইত্তেফাক/ইউবি
