৭ মে মির্জাপুর গণহত্যা দিবস

আপডেট : ০৬ মে ২০১৮, ১০:২৪
৭ মে টাঙ্গাইলের মির্জাপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনী নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায় মির্জাপুরবাসীর উপর।
 
রাজাকারদের সহযোগিতায় পাকসেনারা মির্জাপুর সদরের আন্ধরা সাহাপাড়া, কুতুববাজার, পুষ্টকামুরী, বাইমহাটি, সরিষাদাইর ও পালপাড়ায় নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ এবং গণহত্যা চালায়।
 
১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মির্জাপুরে গঠিত হয় সংগ্রাম পরিষদ। সাবেক এমপি প্রয়াত ব্যারিস্টার শওকত আলী খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজাদ কামাল ও মির্জাপুর আসনের বর্তমান সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন সংগ্রাম পরিষদের নের্তৃত্ব দেন।
 
ইত্তেফাক/আরকেজি