ঢাকার ধামরাইয়ে শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের একটি সেতুতে ফাটল দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত বা নতুন করে তৈরি করা প্রয়োজন বলে মনে করছে এলাকাবাসী।
সেতুটি ইট ও বালুর বস্তা দিয়ে ঠেকা দিয়ে রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সেতুটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
রবিবার সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুল্লাহ ভুঁইয়া জানান, ৫৮ বছরের পুরোনো এ সেতুটির গার্ডারে ফাটল ধরেছে। ইট ও বালুর বস্তা দিয়ে সাময়িক ভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে।
একই দিনে সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক জানান, ব্রিজে ফাটল ধরেছে। নিচে বালুর বস্তা দেয়া হয়েছে। সমস্যাটি একদিনে সমাধান যোগ্য নয়। নতুন ব্রিজ তৈরি হবে। তবে কত সময়ে প্রকল্প বাস্তবায়ন হবে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেন নি।
ইত্তেফাক/আরকেজি
