বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ১১ শতাংশ

আপডেট : ০৬ মে ২০১৮, ১৫:৪২
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ১১ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৪শত ৬২জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবছর বরিশাল শিক্ষা বোর্ডে দশমিক ১৩ ভাগ পাশের হার কমেছে। তবে গত বছরের চেয়ে এবছর জিপিএ-৫ ১ হাজার ১শ ৭৪টি।
 
রবিবার দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, এই বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩ হাজার ১শ ২৪ জন। এরমধ্যে ছাত্র ৫১ হাজার ৯শ ১২জন এবং ছাত্রী ছিলো ৫১ হাজার ২শ ১২জন। এদের মধ্যে পাস করেছে ৭৯ হাজার ৫২০জন। যার মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫১জন এবং ছাত্রী ৪০ হাজার ৪৬৯জন।
 
বিভাগের মধ্যে ৮৩ দশমিক ২ পয়েন্ট নিয়ে পাশের হাড়ে এগিয়ে রয়েছে ভোলা জেলা। এবার এই শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাশ ও জিপিএয়ের হারে এগিয়ে রয়েছে। গত বছর এ বোর্ডের পাশের হার ছিলো ৭৭ দশমিক ২৪ ভাগ। গত বছরের চেয়ে এ বছরে পাশের হার কমেছে দশমিক ১৩ ভাগ এবং জিপিএ ৫ বেড়েছে ১১৭৪টি।