তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। দুর্যোগ মোকাবেলায় সরকার সবসময় জনগণের পাশে আছে। অথচ আগে কোন সরকার এভাবে জনগণের পাশে ছিলো না।
প্রতিমন্ত্রী রবিবার সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলা কৃষি হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত আগাম বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও প্রস্তৃতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আশরাফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
ইত্তেফাক/নূহু
