সুন্দরগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত

আপডেট : ০৬ মে ২০১৮, ১৮:৩৫
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সীচা গ্রামে ১৫ বছরের এক বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে রবিবার সুন্দরগঞ্জ থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
আসামীরা হলো, একই গ্রামের উপেন দাসের ছেলে আনন্দ দাস (১৮) ও রাজু মিয়ার ছেলে সাজেদুল ইসলাম (১৮)। তরা দুজনই এখন পলাতক। 
 
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, গত শনিবার বিকেলে ওই কিশোরী তার বাড়িতে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী যুবক আনন্দ দাস তার সহযোগী সাজেদুল ইসলামকে নিয়ে ওই বাড়িতে ঢুকে কিশোরীটিকে জোর করে ঘরের পেছনে নিয়ে যায়। সেখানে আনন্দ দাস তাকে ধর্ষণ করে। সাজেদুল তখন পাহারা দিচ্ছিল।
 
এ সময় কিশোরীর কাকা ওই বাড়িতে ঢুকে কাউকে না পেয়ে খুঁজতে খুঁজতে ঘরের পেছনে গিয়ে ওই ঘটনা দেখতে পান। তাকে দেখে আনন্দ এবং সাজেদুল পেছনের ঝোপ-জঙ্গল দিয়ে পালিয়ে যায়। পুলিশ ওই দুই অপরাধীকে এখন খুঁজছে।
 
ইত্তেফাক/নূহু