আগামী নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মনির

আপডেট : ০৬ মে ২০১৮, ২০:২৭
যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে বিরোধ ও ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
রবিবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নে অবস্থিত তুলা উন্নয়ন ফার্মের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ‘কর্মীসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এখন গ্রুপিংয়ের সময় নয়। নৌকার বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি-জামায়াত যে কোন সময় আবার আঘাত হানতে পারে। তাদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে।
 
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ শাহাজান কবিরের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলামের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ সহিদুল ইসলাম মিয়ার, পৌর মেয়র নূরউদ্দীন আল-মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, আওয়ামী লীগ নেতা ও মৃধাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সিংহঝুলী ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান ও শাহিনুর রহমান শাহিন।
 
আরো উপস্থিত ছিলেন, জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক বদরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নাছিম রেজা মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদের, আব্দুর রহমান, দপ্তর সম্পাদক লিটন হোসেন, আইন বিষয়ক সম্পাদক নূর ইসলাম, প্রচার সম্পাদক আজমির শরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহবায়ক হুমায়ূন কবির সোহেল, আওয়ামী লীগ নেতা মাস্টার ফারুক হোসেন, ধূলিয়ানী ইউপির সাবেক চেয়ারম্যান ও ধূলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন, চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান টিয়া, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নিপু, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম রিংকু, জগদীশপুর ইউনিয়ন পরিষদের সদস্য হজরত আলী, বরকত আলী, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অশোক কুমার, সাধারণ সম্পাদক স্বপন কুমার, যুবলীগের সভাপতি মো. হাছানুর রহমান, যুবলীগ নেতা শাহিন, উপজেলা ছাত্রলীগ নেতা শফিক হায়দার লাভলু, এইচএম ফিরোজ, করিম, বিএম পারভেজ, লিখন হাছান, চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার নির্বাহী সদস্য শরিফুল ইসলাম, সড়ক সস্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। 
 
ইত্তেফাক/নূহু