চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি খান দিঘী এলাকায় অভিযান চালিয়ে একটি পুরাতন প্রাইভেটকার থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- ঢাকা সাভারের লুটেরচর এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. কবির হোসেন (৩০), ইসলামবাগ এলাকার মৃত আমিনের ছেলে মো. মান্নান (৪৫) ও কিশোরগঞ্জের কুটিয়াদি এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (২৬)।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে থানা পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খান দিঘী এলাকায় গতকাল রাতে অভিযান চালায়। এসময় ইয়াবাসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। এছাড়া, তাদের বহনকারী প্রাইভেটকারটিও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
