মাঝ আকাশে বিমানসেবিকাকে যৌন হয়রানি

আপডেট : ০৭ মে ২০১৮, ১৫:৫৪
মাঝ আকাশে বিমানের মধ্যেই পাইলটের হাতে বিমানসেবিকা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিত বিমানসেবিকা মুম্বাইয়ের সাহার থানায় অভিযোগ দায়ের করেছেন। 
 
ওই বিমানসেবিকার দাবি, গত ৪ মে আহমেদাবাদ-মুম্বাই এয়ার এন্ডিয়ার বিমানের মধ্যে পাইলট তাকে যৌন নির্যাতন করেন। এ সময় তিনি বাধা দিলে তাকে মারধর করেন ওই পাইলট। 
 
এ বিষয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ কোন মন্তব্য করেনি। এয়ার ইন্ডিয়ার দাবি, বিষয়টি নিয়ে যেহেতু তদন্ত চলছে, তাই কোনো রকম মন্তব্য করা ঠিক হবে না।
 
ইত্তেফাক/ইউবি