কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে রাহেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামের চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। রাহেনা ওই বাাড়ির ছেরাজুল হক চৌধুরীর স্ত্রী।
জানা যায়, এক কন্যা সন্তানের জননী রাহেনা বেগম (৪০) সোমবার সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
