বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ সমাাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নবাববাড়ী রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, এ্যাড. নাজমুল হুদা পপন, জয়নাল আবেদীন চাঁন, বীর মুক্তিযোদ্ধা শোকরানা, রেজাউল করিম বাদশা, লাভলী রহমান, মাহবুবর রহমান বকুল, মাফতুন আহমেদ খান রুবেল, আবুল বাশার, আব্দুল ওয়াদুদ, রফিকুল ইসলাম, ফারুকুল ইসলাম। উপস্থিত ছিলেন আলী আসগর হেনা, মাহবুবর রহমান হারেজ, ফজলুল বারী বেলাল, ইঞ্জি মোস্তফা মুকুল, আব্দুর রহমান, মতিয়ার রহমান মতি, ডা. শাহজাহান, ডা. মামুনুর রশিদ মিঠু, খায়রুল বাশার, সহিদুন্নবী সালাম, অ্যাড. মাহবুবর শাহীন, আব্দুল মোমিন প্রমুখ।
ভিপি সাইফুল ইসলাম বলেন, অবৈধ সরকারের সকল ষড়যন্ত্রের ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। তাই দিশেহারা হয়ে বিএনপি নেতা-কর্মীদের উপর জুলুম অত্যাচার চালিয়েছে। আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
ইত্তেফাক/নূহু
