মহেশখালী উপজেলার গোরকঘাটা জেটিঘাট এলাকা থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুল মজিদ (৩০)। সে চকরিয়া উপজেলার হারবাং এলাকার নুরুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
আজ বেলা ২টার সময় মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই জুয়েল, এসআই মিটুন ভৌমিক, কনষ্টেবল রুবেল, চমর্মাসহ একদল পুলিশ।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মাদকের বিরুদ্ধে মহেশখালী থানার পুলিশ জিরো টলারেন্স ভুমিকায় রয়েছে। কোনমতেই মহেশখালী দিয়ে ইয়াবার চালান দেশের অন্যান্য অঞ্চলে পাচার হতে দেয়া যাবে না।
সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল রতন কুমার দাশ গুপ্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার পুলিশ অভিযান চালিয়ে ৩০লাখ টাকার ইয়াবাসহ হাতে নাতে আব্দুল মজিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত আব্দুল মজিদের দেয়া তথ্যমতে সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/নূহু
