রংপুরে পাচারের হাত থেকে ৪ শিশুকে রক্ষা করেছে র্যাব সদস্যরা। রবিবার দুপরে নগরীর স্টেশন এলাকা হতে তাদের উদ্ধার করা হয়।
রংপুর র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবে একটি দল রংপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন আলমনগর এলাকায় অভিযান চালিয়ে পাচারের জন্য নিয়ে আসা ৪ শিশুকে উদ্ধার করে। উদ্ধার শিশুদের নাম মঞ্জুরুল (১০), রাসেল (৮), ফারুক (৮) এবং শিহাব (৭)।
উদ্ধারকৃত শিশুদের দিনাজপুর জেলার বিরল থানাধীন হঠাৎপাড়া এলাকা হতে অজ্ঞাতনামা এক ব্যক্তি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসে। শিশুদের উদ্ধারকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী কৌশলে পালিয়ে যায়।
র্যাব সূত্র জানা গেছে, এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে। উদ্ধারকৃত শিশুদের অভিভাবকদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/নূহু
