চট্টগ্রামের বাঁশখালীতে ৮ রাউন্ড কার্তুজ ও ১টি এলজি অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রামদাশহাট পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৫ টায় তাদের আটক করে।
আটককৃতরা হলো, বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৩নং ওয়ার্ডের মৃত আলী মিয়ার পুত্র মো. করিম (২৫), কাথরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাইদরী পাড়া এলাকার আবদুর রশিদের পুত্র নুরুল আলম (২৮) এবং ইহছান (২২)।
রামদাশ হাটে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র নিয়ে কিছু যুবক হেটে যাওয়ার খবর পেয়ে পুলিশ তাদের দেহ তল্লাশী করে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানায় আটকের পর তারা গাড়ি থেকে নেমে অস্ত্রসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এ ব্যপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন হিরা বলেন, রামদাশ হাট পুলিশ ফাঁড়ির নেতৃত্বে অস্ত্র ও কার্তুজসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু
