টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে নাগরপুর উপজেলা থেকে একটি সিএনজিসহ ৪৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশক্রমে এ অভিযান চালানো হয়। এসময় উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই সিএনজিসহ ৪৫টি যানবাহন জব্দ করা হয়। এর মধ্যে ১৬টি যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া চারটি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জব্দ করে রাখা হয়েছে।
ইত্তেফাক/এসএস
