টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্টে আমজাদ হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কুচুটি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আমজাদ কুচুটি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে আমজাদ হোসেন ধানক্ষেত দেখতে যাওয়ার সময় পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
