ঢাকাস্থ পাইকগাছা সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক জাহাঙ্গীর

আপডেট : ০৭ মে ২০১৮, ২১:০৮
ঢাকাস্থ খুলনার পাইকগাছা সমিতির নির্বাচন ২০১৮ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এ কে এম সাঈদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলমের প্যানেল আগামী দুই বছরের জন্য সমিতির পর্ষদ নির্বাচিত হয়েছে। ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ নির্বাচন।
 
অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মুন্সী সিদ্দিকুর রহমান, কাজী রেজাউল ইসলাম, শেখ শাহমত আলী, কামাল আহমেদ, নাসির উদ্দিন খান সম্রাট এবং এ এফ উবাইদুল্লাহ মামুন। সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।
 
যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ রাশেদ আলী গাজী, দফতর সম্পাদক দেবাশীষ মিস্ত্রী, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমীন, সমাজ কল্যাণ সম্পাদক সরদার ফারুক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সুখদেব কুমার সানা, সাহিত্য ও প্রকাশনা- গোলাম রব্বানী, আইন বিষয়ক সম্পাদক মোঃ তুহিন আহম্মেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিমুজ্জামান।
 
কার্যনির্বাহী সদস্যরাহলেন- মোঃ আনিসুর রহমান, মোঃ সাইফুল্লাহ, মোঃ তোরাব আলী ও মোঃ হেলাল উদ্দিন। প্রসঙ্গতঃ নির্বাচনের ভোট গ্রহণের আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সম্পাদক এবং নির্বাহী সদস্যরা। শুধু সহ-সভাপতি ও সাংগঠনিক এই দুই পদে আনুষ্ঠানিক নির্বাচন হয়।
 
সমিতির মোট ৫০০ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১৩৮ জন। অধ্যক্ষ নজরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। উলে­খ্য, সময়ের হিসেবে দীর্ঘ এক যুগ পার করছে ঢাকাস্থ পাইকগাছা সমিতি। 
 
'পাইকগাছার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ' এমন স্লোগান নিয়ে ১২ বছর আগে যাত্রা শুরু করেছিল ঢাকায় বসবাসকারী পাইকগাছা উপজেলার সন্তানদের নিয়ে গঠিত সংগঠনটি। গত বছরের ৯ ডিসেম্বর এই সমিতি ঘটা করে যুগপূর্তি উৎসব উদযাপন করেছে।
 
ইত্তেফাক/নূহু