ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ১০৫ জনকে উদ্ধার

আপডেট : ০৮ মে ২০১৮, ১০:০১

লিবিয়ার সমুদ্র উপকূল থেকে ইউরোপগামী ১০৫ অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার প্রঅ্যাক্টিভা ওপেন আর্মস নামের সংগঠনটি তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, মিসর, লিবিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন।

 

বার্তা সংস্থা এপি’র আলোকচিত্রীকে অভিবাসীরা বলেন, মানব পাচারকারী ও তারা পৃথক নৌকায় ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন। ভূমধ্যসাগরের মাঝখানে তাদের নৌযানের ইঞ্জিন খুলে নেয় পাচারকারীরা এবং চলে যায়। এর পর তাদের উদ্ধার করে উপকূলে আনা হয়।

 

প্রতিবছর লাখো অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। অনেকেই মাঝপথে নৌডুবিতে মারা গেছে। এর আগে গত শুক্র ও শনিবার ৪৭৬ অভিবাসীকে উদ্ধারের কথা জানিয়েছে স্পেনের সমুদ্র উপকূলবর্তী উদ্ধারকারী দল। তারা আফ্রিকার উপকূল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল।

 

ইত্তেফাক/মোস্তাফিজ