কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার সকালে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় পৌঁছালে ওই বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের চালকের সিটের নিচে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।
আকটকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার মিরসরাই এলাকার নাছির উদ্দিন, ভোলার ফুলপাইজা এলাকার আলাউদ্দিন মিয়া ও পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার বাবু। এদের একজন ওই বাসের চালক ও অপর ২জন হেলপার।
ইত্তেফাক/ইউবি
