হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত কৃষক ওই উপজেলার মুরাদপুর গ্রামের বাসিন্দা জোবায়ের মিয়া (৩২)।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা যায়, জোবায়ের বৈরি আবহাওয়ার মাঝেই মঙ্গলবার সকালে মুরাদপুর হাওরে ধান কাটতে যান। আজ সকাল থেকেই বৃষ্টি হতে থাকে। দুপুরে হঠাৎ হাওরে বাজ পড়তে শুরু করে। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/এসএস
