টেকনাফে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ০৮ মে ২০১৮, ১৫:৩০
কক্সবাজারের টেকনাফ সড়কে টমটমের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মোঃ তাহসীন (৫)। সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার দুবাই প্রবাসী নেছার আহমদের পুত্র।
 
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় নুরানী মাদ্রাসা থেকে অন্য সহকর্মীদের সঙ্গে বাড়ি ফিরছিল তাহসীন। সে সময় একটি টমটমের ধাক্কায় ঘটনাস্থলে আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বালুখালী তুর্কি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ সময় টমটম চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
 
নিহত নুরানীর পিতা দুবাইতে একমাত্র ছেলে নিহতের সংবাদ পেয়ে শেষ দেখার জন্য রওয়ানা হয়েছেন। কিন্তু তার আসতে দেরি হওয়ায় বুধবার সকাল ৯টায় স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
 
ইত্তেফাক/নূহু