ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ মে ২০১৮, ১৫:৫৬
ফকিরহাটের বাহিরদিয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সাদিয়া আক্তার (২)। সে ওই গ্রামের ইউনুস শেখের শিশু কন্যা। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
পরিবার সূত্রে জানা গেছে, মা বাবার অজান্তে সাদিয়া বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন বাড়িতে না পেয়ে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য-কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করে।
 
ইত্তেফাক/নূহু