ফতেপুর ইউপি চেয়ারম্যান স্বর্ণপদক পেলেন

আপডেট : ০৮ মে ২০১৮, ১৬:১১
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ এলজিএসপি’র কাজে এ গ্রেড ভুক্ত হওয়ায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের পক্ষ থেকে সম্মননা ও স্বর্ণপদক লাভ করেছেন।  গত ৪ঠা মে ঢাকার একটি হোটেলে এই পুরষ্কার দেওয়া হয়।
 
বাংলাদেশের অগ্রযাত্রায় ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক আলোচনা ও এলজিএসপিতে এ গ্রেড ভুক্ত সফল চেয়ারম্যানদেরকে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাবিঃ সাবেক উপচার্য প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিকী, কুড়িগ্রাম ৪ আসনের সাংসদ রুহুল আমিন, দৈনিক সমকালের উপ সম্পাদক আবু সাইদ খান, গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহম্মেদ, সাংবাদিক শাকাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন চেয়ারম্যান ফোরামের সভাপতি মাহবুবুর রহমান টুলু।
 
অনুষ্ঠানে সারাদেশের ৭০ জন চেয়ারম্যানকে এই পদক দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা থেকে একমাত্র ইউপি চেয়ারম্যান হিসাবে সিরাজুল ইসলাম সিরাজ এই পুরষ্কার লাভ করেন।
 
ইত্তেফাক/নূহু