রাজশাহীর তানোরে ৪৭ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুবিরপাড়া গ্রামের ইমরান আলী মোল্লার ছেলে নাজমুল হুদা ওরফে মিঠু (২৫), ১১ পিস ইয়াবাসহ আটক কামারগাঁ ইউপির সাবেক মেম্বার ও চকপ্রভুরাম গ্রামের মৃত উসমান আলীর ছেলে লুৎফর রহমান (৩৮), তার সহযোগী উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মতিউর রহমান (৪৩), ৩৬ পিস ইয়াবাসহ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রাজু আহম্মেদ (২৩), পৌর এলাকার সিন্দুকাই গ্রামের আফসার আলীর ছেলে বাবুল হোসেন (৫০) ও একই এলাকার মৃত ইসহাকের ছেলে রিয়াজ উদ্দীন (৪২)।
তানোর থানার ওসি রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
