গুরুদাসপুরে র‌্যাবের অভিযানে ১৯ মাদকসেবীর সাজা

আপডেট : ০৮ মে ২০১৮, ১৯:৪০
গতকাল মঙ্গলবার গুরুদাসপুর পৌর সদরে অবস্থিত মাদকের কয়েকটি ভাটিতে অভিযান চালিয়ে ১৯ মাদক সেবিকে আটক করে র‌্যাব-৫। বিকালে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন তার কার্যালয়ে ওই রায় দেন।
 
র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টার দিকে পৌর সদরের চাঁচকৈড় বাজার এলাকায় মাদকের বেশ কয়েকটি আড্ডায় অভিযান চালানো হয়। এ সময় ১৯ মাদকসেবীকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
 
আটককৃতরা হলো, চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার মনিরুল ইসলামের ছেলে ঠান্টু (৩০), একই মহল্লার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে ইমন (২০), আনদোর ছেলে আসাদ (২৫), আজিজুল হকের ছেলে আবু সাঈদ (৩০), নাজদুল সরকারের ছেলে সুজন সরকার(২০), আফসার মোল্লার ছেলে আসাদুল (৪০), সচিন ঘোষের ছেলে রাজকুমার ঘোষ (৩২), বাবলু ঘোষের ছেলে রবি ঘোষ (২০), নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (৩২), কাচারী পাড়া মহল্লার আক্কাছ আলীর ছেলে সোহেল রানা সিন্টু (২৪), একই মহল্লার বাসিন্দা জিন্দার শেখের ছেলে আলহাজ¦ শেখ (৩০) ও রুবেল শেখ (৩২), আফসার শেখের ছেলে বেলাল শেখ (২৫), খামার নাচকৈড় মহল্লার সুরত শেখের ছেলে লিটন শেখ (৩২), গাড়িষাপাড়া মহল্লার শমসের আলীর ছেলে বাবলু (২৬), জাবেদ সরকারের ছেলে রাজীব সরকার (২৯), পুড়ানপাড়া মহল্লার আব্দুল মান্নান সওদাগরের ছেলে অপু সওদাগর, মশিন্দা ইউনিয়নের কাছিকাটা গ্রামের কামাল হোসেনের ছেলে রাসেল রানা (২২)। 
 
র‌্যাবের এএসপি আজমুল হোসেন জানান, আটককৃতদের মধ্যে পৌর সদরের মাদক ব্যবসায়ী সুমির বাড়ী থেকে ৪জনকে, চাঁচকৈড় বাজারের নিরঞ্জন ঘোষের চুলাই মোদের দোকান থেকে ৪জন, কার্ত্তিক বৈরাগীর জঙ্গল থেকে ৪জন ও বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ চত্বর থেকে তিনজনকে আটক করা হয়।
 
প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের মাদক বিরোধী অভিযান চলছে। তারই অংশ হিসাবে গুরুদাসপুরে এই অভিযান চালানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু