যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার। তাই জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে।
মঙ্গলবার বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের দেওলী গ্রামে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ‘হাটসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারের সময়ে চৌগাছা-ঝিকরগাছার যে উন্নয়ন হয়েছে ইতিপূর্বে কোন সংসদ সদস্যের সময়ে তা হয়নি। এ সময় তিনি উন্নয়নের অসমাপ্ত সকল কাজ নির্বাচনের আগেই সমাপ্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য মো. সোলায়মান হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবির, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য মাহাবুবুর রহমান কাকন, মো. মুজিবুর রহমান, মো. বিল্লাল হোসেন, শাহাজান আলী, মহিলা সদস্য মরিয়ম বিবি, ফিরোজা আজাদ ডলি, উপজেলা যুবলীগ নেতা আশাকুল, ওয়ার্ড যুবলীগ সভাপতি নাসির উদ্দীন, যুবলীগ নেতা উজ্জল হোসেন, জসিম উদ্দীন, শাহ আলম, আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা লোটাস, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খান প্রমুখ।
এর আগে ইউনিয়নের কলাগাছির মোড়ে ৫৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত শিমুলিয়া ইউপি-নাভারণ ইউপি সড়ক এবং ৫১ লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে নির্মিত কলাগাছি আর.এইচ.ডি নির্বাসখোলা বাজার সড়ক উন্নয়নের উদ্বোধন করেন অ্যাড. মনিরুল ইসলাম মনির।
ইত্তেফাক/রেজা
