লালমনিরহাটে বেদে-অনগ্রসর-হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে সেমিনার

আপডেট : ০৯ মে ২০১৮, ১৫:০৪
লালমনিরহাটে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার ৯মে ওন ভিলেজ এ্যাডভান্সমেন্ট (ওভা) এর হল রুমে বেদে, অনগ্রসর ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার ও ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 
 
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. কাশেম আলী, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার রায়, ক্যাপ্টেন  (অব.) আজিজুল হক বীর প্রতিক, সদর উপজেলা চেয়ারম্যান মমিনুল হক। সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোশাররফ হোসেন।
 
সেমিনারে বক্তারা বলেন, উন্নত দেশ হতে হলে দেশের সকল নাগরিককেই উন্নত হতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার অনেক প্রকল্প হাতে নিয়েছে। প্রশিক্ষণার্থী বেদে, অনগ্রসর ও হিজড়া জনগোষ্ঠির উদ্দেশে বলেন, এ প্রশিক্ষণ শেষে আপনাদের জীবনমানের অনেকটা পরিবর্তন হবে এবং কর্মসংস্থানের জন্য সরকারের পক্ষ থেকে ঋণের ব্যবস্থা করা হবে। 
 
এতে জেলার হিজড়া ৫০ জন, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ জনসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই