জলঢাকায় বজ্রপাতে দুজনের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০১৮, ১৮:৩৪
নীলফামারীর জলঢাকায় বুধবার সকালে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আছমা বেগম (৫০) ও নুর আমিন (৪৫)।
 
এ ব্যাপারে পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বালাগ্রাম শালনগ্রাম ঢুকঢুকিরহাট এলাকার মৃত এছলাম উদ্দিনের স্ত্রী আছমা বেগম সকালে বৃষ্টি পড়ার কারনে তার নিজ ঘরের দরজায় বসে ছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
 
অন্যদিকে একই সময়ে কাঠালী ইউনিয়নের উত্তর দেশিবাই গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে নুর আমিনের মৃত্যু হয়েছে বজ্রপাতে।
 
ইত্তেফাক/নূহু